২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক

সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল বুশাইরী বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2012, 03:15 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল বুশাইরী বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে বৃহস্পতিবার রাত ৮টা থেকে এক ঘণ্টা কথা বলেন তারা। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশি¬ষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন দলের সহসভাপতি শমসের মবিন চৌধুরী। তিনি বলেন, “সৌদি সরকারের পক্ষ থেকে বিরোধী দলীয় নেতাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সৌদি আরবে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে খালেদা জিয়া রাজকীয় মেহমান হিসেবে থাকবেন।’’ তবে সৌদি আরবে যাওয়ার দিনক্ষণ এখনো ঠিক হয়নি বলে জানান শমসের। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকায় সৌদি কূটনীতিক হত্যার এখনো কোনো সুরাহা না হওয়ায় রাষ্ট্রদূত হতাশা ব্যক্ত করেছেন। অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২১১২ ঘ.