২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে ৩ শিবিরকর্মী আটক

এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে দ্বিতীয় দফা হরতালের প্রথম দিন রোববার সকালে যাত্রাবাড়ী থেকে ইসলামী ছাত্রশিবিরের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 05:58 AM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে দ্বিতীয় দফা হরতালের প্রথম দিন রোববার সকালে যাত্রাবাড়ী থেকে ইসলামী ছাত্রশিবিরের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সোয়া ৮টার দিকে বিবির বাগিচা ৩ নম্বর গেইট দিয়ে ছাত্রশিবিরের কয়েকজন একটি ঝটিকা মিছিল নিয়ে একটি গাড়ি ভাংচুর করে। তখন পুলিশ ধাওয়া করে তিন শিবিরকর্মীকে আটক করে। ইলিয়াসের সন্ধান দাবিতে গত সপ্তাহে বিএনপি তিন দিন হরতাল করলেও এবারের দুদিনের হরতাল ডাকা হয়েছে ১৮ দলীয় জোটের পক্ষ থেকে, যাতে জামায়াতে ইসলামীও রয়েছে। অন্যদিকে পুরান ঢাকার রায় সাহেববাজার ও কাপ্তান বাজার এলাকায় সকাল সোয়া ১১টার দিকে ছাত্রদল মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয় বলেও জানান যাত্রাবাড়ী থানার ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমএমআর/এমআই/১২০০ ঘ.