২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির এমপিদের মিছিল

বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে দ্বিতীয় দফা হরতালের প্রথম দিন সংসদ ভবন প্রাঙ্গণে মিছিল করেছে বিরোধী দলের সংসদ সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 05:29 AM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে দ্বিতীয় দফা হরতালের প্রথম দিন সংসদ ভবন প্রাঙ্গণে মিছিল করেছে বিরোধী দলের সংসদ সদস্যরা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের নেতৃত্বে রোববার সকাল পৌনে ১০টায় মিছিলটি শুরু হয়। এটি সংসদ ভবনের বাইরে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এরপর পুনরায় সংসদ প্রাঙ্গণেই সমাবেশ করেন সংসদ সদস্যরা। সমাবেশ থেকে ইলিয়াস আলীর সন্ধান বের করতে সরকারের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি মিছিলে বাধা দেওয়ায় ক্ষোভও প্রকাশ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এমএমআর/এমআই/১১২৭ ঘ.