২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনার ফরিদপুরে ১৪৪ ধারা জারি

পাবনার ফরিদপুর উপজেলা বিএনপির বিবাদমান দুই গ্র“প ও উপজেলা আওয়ামীলীগ একই স্থান ও একই সময়ে মিছিল-সমাবেশের ঘোষণা দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2012, 01:27 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

পাবনা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পাবনার ফরিদপুর উপজেলা বিএনপির বিবাদমান দুই গ্র“প ও উপজেলা আওয়ামীলীগ একই স্থান ও একই সময়ে মিছিল-সমাবেশের ঘোষণা দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত ফরিদপুর পৌর এলাকায় এ নিষেধাজ্ঞা বজায় থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিএম আতিকুর রহমান শনিবার বিকেল ৪টার দিকে এ নিষেধাজ্ঞা জারি করেন। ফরিদপুর থানার ওসি আব্দুল হামিদ জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম বকু ও সাধারণ সম্পাদক আব্দুল হাকিম খান বিকেল ৫টার দিকে ফরিদপুর খেলার মাঠে দলীয় মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়ে বেলা ১২টার দিকে মাইকে প্রচারণা চালায়। এতে তিন গ্র“পের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ১৪৪ ধারা চলাকালে পৌর এলাকায় সব ধরনের মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলেও জানান ওসি আব্দুল হামিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এসইউ.১৯২৫ ঘ.