২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কসবায় পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2012, 01:25 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ২৮ (বিডিনিইজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। শনিবার বিকেলে কসবা পৌর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৫টার দিকে পৌর বিএনপির কার্যালয় থেকে রোববারের হরতালের সমর্থনে মিছিল বের করে। মিছিলে বাধা দিলে পুলিশ ও বিএনপি নেতাদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ২ পুলিশ সদস্যসহ কমপক্ষে ১০জন আহত হয়। সংঘর্ষের সময় বিএনপির কর্মীরা পৌর শহরের বেশ কয়েকটি দোকানপাট ভাংচুর করে। কসবা থানার ওসি গাজী সাখাওয়াত হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কমপক্ষে ৪০ রাউন্ড টিয়ারশেল ছোঁড়ে ও লাঠিচার্জ করে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান ওসি। বিডিনিইজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এসইউ/১৯২২ ঘ.