২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় আশিষ হত্যা: জামায়াত নেতা অভিযুক্ত

বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আশিষ কুমার রায় হত্যার অভিযোগে জামায়াত নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2012, 11:53 AM

Updated : 24 Aug 2022, 11:15 AM

বগুড়া, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আশিষ কুমার রায় হত্যার অভিযোগে জামায়াত নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আশিষের স্ত্রী মিতা রায় বাদী হয়ে বুধবার গভীর রাতে সদর থানায় মামলাটি দায়ের করেন। আসামিদের মধ্যে ছয় জনের নাম উল্লেখ করা হয়েছে। পাঁচজনকে দেখানো হয় অজ্ঞাত। বুধবার দুপুরে শহরের সেউজগাড়ীর সবুজবাগ এলাকায় আশিষ কুমার রায়কে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। সদর থানার ওসি একেএম খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব শত্র“তার জের ধরে আশিষকে হত্যা করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। নাম উল্লেখ করা ছয় আসামি হলেন জমায়াতে ইসলামীর রোকন ও দলটির শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহকারী সম্পাদক এরশাদুল বারী এরশাদ, মালগ্রাম এলাকার রতন, রাকিব, মো. রব্বানী, রাশেদ ও রমজান আলী। বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৭৪৯ ঘ.