২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পেলেন সেলিমা

হরতালে গ্রেপ্তার বিএনপি নেত্রী সেলিমা রহমান জামিন পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 11:22 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে গ্রেপ্তার বিএনপি নেত্রী সেলিমা রহমান জামিন পেয়েছেন। সোমবার গ্রেপ্তারের পর সেলিমাকে কারাগারে পাঠিয়েছিল আদালত। তিনি জামিনের আবেদন করলে মঙ্গলবার শুনানি শেষে জামিন দেন ঢাকার মহানগর হাকিম আব্দুল কাদের। বিএনপির সহসভাপতি সেলিমার পাশাপাশি আরো দুজন জামিন পেয়েছেন। তারা হলেন- জেবা খান ও অ্যাডভোকেট শিউলি। সোমবার গুলশানে মিছিলের সময় সেলিমার সঙ্গে গ্রেপ্তার বাকি সাত জনের জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠিয়েছে আদালত। তারা হলেন- সুলতানা আহমেদ, সানজিদা আক্তার, আমেনা খাতুন, সাদিয়া হক, মমতাজ, জাবেদা আক্তার ও শিরিন। সাতজনকে কারাগারে পাঠানোর আদেশের পর আদালতে হৈ চৈ শুরু করেন বিএনপি সমর্থক আইনজীবীরা। তবে জ্যেষ্ঠ আইনজীবীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সোমবার আটকের পর তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। তাদের জিবজ্ঞাসাবাদের হেফাজতে চেয়ে গুলশান থানার উপ-পরিদর্শক মাহাবুব আলম মঙ্গলবার আবেদন করেন, তবে আদালত সে আবেদন নাকচ করে। সেলিমাসহ এই ১০ জনের বিরুদ্ধে অভিযোগ, তারা সংঘবদ্ধভাবে সরকারবিরোধী স্লোগান দিয়ে রাস্তা অবরোধ, গাড়ি ভাংচুর ও লুটপাটের চেষ্টা করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/এমআই/১৭১৭ ঘ.