২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হান্নান শাহর বাসায় তল্লাশি

রাষ্ট্রদ্রোহিতামূলক গোপন বৈঠক চলছে- এমন অভিযোগ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহর বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 03:05 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রদ্রোহিতামূলক গোপন বৈঠক চলছে- এমন অভিযোগ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহর বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। হান্নান শাহ জানান, সোমবার গভীর রাতে পুলিশ তার বাসায় এসে রাষ্ট্রদোহিতামূলক কর্মকাণ্ড চলার কথা বলে তল্লাশি করতে চায়। কিন্তু তারা কোনো পরোয়ানা দেখাতে না পারায় রাতে তাদের ঢুকতে দেওয়া হয়নি। পরে মঙ্গলবার সকাল ৭টা থেকে ৭টা ৪০ মিনিট পর্যন্ত মহাখালী ডিওএইচএসের ওই বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেখানে ‘সন্দেহজনক কিছু’ না পেয়ে তারা ফিরে যায় বলে হান্নান শাহ জানান। পুলিশের মিরপুর বিভাগের উপ কমিশনার ইমতিয়াজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কাছে গোপন খবর ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা তল্লাশি চালিয়েছি। তবে কিছু পাইনি।” হান্নান শাহ বলেন, “তারা কোনো কাগজপত্র ছাড়াই তল্লাশি করতে এসেছিল। কিছু না পেয়ে চলে গেছে। এটা পুরোপুরি হয়রানিমূলক।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/জেকে/০৯০০ ঘ.