২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াস ‘গুমের’ প্রতিবাদে কর্মসূচি বিদেশেও

বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে আগামী সোমবার যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে মানববন্ধন করবে বিএনপি সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2012, 10:51 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

লাবলু আনসার নিউ ইয়র্ক প্রতিনিধি নিউ ইয়র্ক, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে আগামী সোমবার যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে মানববন্ধন করবে বিএনপি সমর্থকরা। তারেক রহমান পরিষদ, আন্তর্জাতিক কমিটির ডাকে যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য, মালয়শিয়া, ফ্রান্স, ইতালি, সৌদি আরবে এই কর্মসূচি পালিত হবে। সংগঠনের প্রধান আকতার হোসেন বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় পরিবারে কাছে হস্তান্তরের জন্যে বাংলাদেশ সরকারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির লক্ষ্যে তারা কর্মসূচি দিয়েছেন। গত মঙ্গলবার মধ্যরাত ঢাকার বনানীর বাড়ি থেকে বের হওয়ার পর থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার সভাপতি ইলিয়াস আলী নিখোঁজ। সরকার তাকে গুম করেছে বলে দাবি করে আসছে বিএনপি। আকতার বাদল বলেন, তারা এই ঘটনাটি ইতোমধ্যে যুক্তরাষ্ট্র কংগ্রেসের বাংলাদেশ ককাসের সদস্যদের জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫১ ঘ.