২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধানে সব জাতিসত্ত্বার স্বীকৃতি দাবি

পঞ্চদশ সংশোধনী বাতিল করে সংবিধানে সব জাতিসত্ত্বার স্বীকৃতির দাবি জানিয়েছে ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2012, 01:23 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

খাগড়াছড়ি, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চদশ সংশোধনী বাতিল করে সংবিধানে সব জাতিসত্ত্বার স্বীকৃতির দাবি জানিয়েছে ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরাম। সংগঠনের এক দশক পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ির স্বনির্ভর মাঠে অনুষ্ঠিত সমাবেশে নেতারা এ দাবি জানান। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নতুন কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সমমনা কয়েকটি সংগঠনের নেতারাও বক্তব্য দেন। সমাবেশে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা পাহাড়ি ছাত্রছাত্রীরা অংশ নেয়। বক্তারা বলেন, সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দেশের বিভিন্ন নৃ-গোষ্ঠীকে বাঙালি বানানোর পাঁয়তারা করছে। এতে পাহাড়িরা ক্ষুব্ধ। অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে ভূমি সমস্যা সমাধান ও সেনাবাহিনীর ‘অপারেশন উত্তরণ’ বন্ধের দাবি জানান নেতারা। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সাঁওতাল জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদের সভাপতি এস সি আলবার্ট সরেন, হিল হিউম্যান ফেডারেশনের সভানেত্রী কনিকা দেওয়ান, ইউপিডিএফ’র কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা, জাতীয় মুক্তি কাউন্সিলের চট্টগ্রাম জেলা সভাপতি আমীর আব্বাস, ইনডিজিনাস মুনিপুরী ওয়েলফেয়ার ট্রাস্ট সিলেট জেলার সাধারণ সম্পাদক ভীমপল সিনহা, পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি সুমেন চাকমা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৯২০ ঘ.