২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোটের বৈঠক ডেকেছেন খালেদা

নতুন কর্মসূচি নিয়ে আলোচনার জন্য বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট নেতাদের বৈঠক ডেকেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2012, 08:12 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন কর্মসূচি নিয়ে আলোচনার জন্য বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট নেতাদের বৈঠক ডেকেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ বৈঠক হবে। বিরোধী দলীয় নেতার প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের সার্বিক পরিস্থিতি ও করণীয় নিয়ে খালেদা জিয়া শরিক নেতাদের সঙ্গে আলোচনা করবেন।” নয়াপল্টনে চারদলের সমাবেশে বাধার অভিযোগে বিএনপি ২৯ মার্চ হরতাল ডাকলেও নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে অষ্টমী øান উৎসব কমিটির অনুরোধে তা প্রত্যাহার করা হয়। মঙ্গলবার হরতাল প্রত্যাহারের ঘোষণা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বৃহস্পতিবার (২৯ মার্চ) জেলায় জেলায় এবং ৩১ মার্চ ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে তার দল। সমাবেশ শেষে ওইদিনই নতুন কর্মসূচি জানানো হবে। বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছে, জোট নেতাদের সঙ্গে রাতের বৈঠকে নতুন কর্মসূচি নিয়েও আলোচনা করবেন খালেদা জিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৪০১ ঘ.