২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জামায়াত নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের ডবলমুরিং থানা জামায়াতে ইসলামীর আমীর ফারুক আযমকে সিতাকুণ্ড থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2012, 10:19 AM

Updated : 24 Aug 2022, 11:03 AM

চট্টগ্রাম, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ডবলমুরিং থানা জামায়াতে ইসলামীর আমীর ফারুক আযমকে সিতাকুণ্ড থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সিতাকুন্ড উপজেলার সলিশপুর এলাকায় এক জামায়াত কর্মীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিতাকুণ্ড থানার ওসি নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামায়াতের একদল নেতাকর্মী নাশকতার পরিকল্পনা করছে- এমন অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালিয়ে আজমকে গ্রেপ্তার করা হয়।” আরো কয়েকজন জামায়াত কর্মী ওই বাড়িতে থাকলেও তারা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান ওসি। তিনি বলেন, ফারুক আযমকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৯০৭ ঘ.