২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের শর্ত ১৪ দলের জনসভায়ও

জনসভা করতে বিরোধী দলের মতো ১৪ দলকেও পুলিশ ১১টি শর্ত দিয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2012, 05:26 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনসভা করতে বিরোধী দলের মতো ১৪ দলকেও পুলিশ ১১টি শর্ত দিয়েছিল। ঢাকা মহানগর পুলিশ কমিশনারের পক্ষে উপকমিশনার হাবিবুর রহমান একটি চিঠিতে এই শর্তগুলো জানিয়ে দেন ১৪ দল নেতাদের। পল্টন মোড় থেকে গোলাপশাহ মাজার পর্যন্ত এবং বায়তুল মোকাররমের দক্ষিণ ফটক থেকে নবাবপুর ক্রসিংয়ের বাইরে মাইক ব্যবহার না করার কথা জানায় পুলিশ। জনসভা বিকাল ৩টায় শুরু করে ৬টার মধ্যে শেষ করতে বলা হয়। বিকাল ৩টার দু’ঘণ্টা আগে জনসমাগম না ঘটানোর কথাও বলা হয়। মূল সড়কে মঞ্চ নির্মাণ না করতেও বলা হয় পুলিশের পক্ষ থেকে। রাজনৈতিক কর্মকাণ্ড ছাড়া অন্য কোনো কাজে মঞ্চ ব্যবহার করা যাবে না বলেও শর্তে উল্লেখ করা হয়। নির্ধারিত এলাকার বাইরে যান চলাচালে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না বলেও শর্তে উল্লেখ করা হয়। গত সোমবার নয়া পল্টনে বিরোধী দলের সমাবেশেও একই ধরনের শর্ত দিয়েছিল পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২৩২০ ঘ.