২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোজা রাজনীতি করুন: পার্থ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘সোজা’ রাজনীতি করার পরামর্শ দিয়েছেন জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2012, 12:23 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘সোজা’ রাজনীতি করার পরামর্শ দিয়েছেন জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। সোমবার নয়াপল্টনে বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, “আপনার মন্ত্রীরা সবচেয়ে দুর্নীতিবাজ। কার আত্মীয়-স্বজন কোথায় কোথায় টাকা নেয় তা আমরা জানি। আপনি (প্রধানমন্ত্রী) সোজা রাজনীতি করেণ।” সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পার্থ বলেন, “সংবাদ মাধ্যমই আপনাকে (তত্ত্বাবধায়ক সরকারের সময়) জেল থেকে বের করে আনতে সহায়তা করেছে। অথচ আপনি ইটিভি বন্ধ করতে চাচ্ছেন। সংবাদ মাধ্যকে রাজনৈতিক প্রতিপক্ষ করছেন।” আগামীতে সংবাদ মাধ্যমের ওপর হস্তক্ষেপ হলে ‘সবাই’ মাঠে নামব বলেও উল্লেখ করেন পার্থ। সরকারকে হুঁশিয়ার করে বিজেপি প্রধান বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে ‘খবর’ আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৮২১ ঘ.