২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়নায় নিজের মুখ দেখুন, হাসিনাকে খালেদা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, তার বক্তব্যের ভাষা রুচিশীল মানুষের ভাষা হতে পারে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2012, 11:43 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, তার বক্তব্যের ভাষা রুচিশীল মানুষের ভাষা হতে পারে না। নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সোমবারের মহাসমাবেশে বিকাল ৪টা ৪০ মিনিটে বক্তব্য শুরু করেন খালেদা। তবে ঠিক ওই সময় আসরের আযান শুরু হওয়ায় খানিক বিরতি দেন তিনি। খালেদা বলেন, “প্রধানমন্ত্রী সংসদসহ বিভিন্ন জায়গায় যা বলেন, এগুলি রুচিশীল, দায়িত্বশীল মানুষের ভাষা হতে পারে না। আমি প্রধানমন্ত্রীকে বলবো বিবেক থাকলে দয়া করে আয়নায় নিজের মুখ দেখবেন।” স¤প্রতি প্রধামন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানিসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবর উদ্ধৃত করে বলেছেন, ১৯৯১ ও ২০০১ সালে জাতীয় নির্বাচনে বিএনপিকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই অর্থ দিয়েছিলো। এই অর্থ নেওয়া প্রসঙ্গে খালেদা বলেন, “আমাদের বিদেশি টাকার প্রয়োজন হয় না। আমাদের জনগণ রয়েছে।” শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “এরপর থেকে এমন কিছু বলবেন না, যা শুনে মানুষ লজ্জা পায়।” দুপুর দেড়টার দিকে শুরু হওয়া এই জনসভায় এর আগে বিএনপি ও সমমনা দলগুলোর নেতারা বক্তব্য দেন। সাদেক হোসেন খোকার সভাপতিত্বে শুরু হওয়া সমাবেশে বেলা আড়াইটায় পৌঁছান বিএনপি চেয়ারর্পাসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৭৪০ ঘ.