২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম আযম-নিজামীর মুক্তি চেয়ে বেলুন

যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তি চেয়ে মহাসমাবেশে বেলুন উড়িয়েছে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2012, 08:36 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তি চেয়ে মহাসমাবেশে বেলুন উড়িয়েছে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবির। সোমবার সকালে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বেশ কয়েকটি মিছিল কাকরাইলের নাইটিংগেলের মোড় দিয়ে সমাবেশস্থলে প্রবেশ করে মঞ্চের পশ্চিম পাশে স্বেচ্ছাসেবক ও মহিলা দলের পাশে অবস্থান নেয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এই মহাসমাবেশের মূল দাবি হলেও জামায়াত ও শিবিরের স্লোগানে নেতাদের মুক্তির কথাই ঘুরেফিরে এসেছে। মিছিলে আটক জামায়াত নেতাদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড বহন করতে দেখা গেছে শিবিরকর্মীদের। অনেকের হাতে ছিলো জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পোস্টার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৪২৫ ঘ.