২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্জুর নৈশভোজ

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2012, 06:40 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। আওয়ামী লীগের গত মেয়াদে যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালনকারী এ রাজনীতিক প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে বৈঠক করেন শনিবার রাতে। বৈঠকে প্রধামন্ত্রীর বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন। মঞ্জু গণভবনে নৈশভোজও করেন। আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি প্রায় আড়াই ঘণ্টা গণভবনে ছিলেন। এ সময় পারিবারিক ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান তিনি। তিনি বলেন, “রাজনীতির লোকরা কথা বলতে বসলে রাজনীতি নিয়ে তো আলোচনা হবেই।” সা¤প্রতিক সময়ে সরকারের সমালোচনা মুখর জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ ও মঞ্জু এক সময় একই দলে ছিলেন। পরে মঞ্জু জাপা ছেড়ে তার নেতৃত্বে জেপি গঠন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/০০৪১ ঘ.