ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোট সম্প্রসারণ ও নতুন কর্মসূচি চূড়ান্ত করতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাত ৯টায় এই বৈঠক হবে খালেদার গুলশান কার্যালয়ে।
বুধবার রাতে জোট শরিক, সমমনা দল ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতাদের সঙ্গে খালেদার বৈঠকের পর দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
বৈঠকে জোট সম্প্রসারণ ও নতুন কর্মসূচি বিষয়ে আলোচনা শেষ হয়। রাত পৌনে ৯টা থেকে ১২টা পর্যন্ত শরিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/০০২৮ ঘ.
bdnews24