ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সম্মান অক্ষুণœ রেখে অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে কাজ করার আশা প্রকাশ করেছেন ঢাকায় ভারতের নতুন হাই কমিশনার পঙ্কজ শরণ।
বুধবার শাহজালাল বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের কাছে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
পঙ্কজ শরণ বলেন, “আগামী কয়েকটি বছর ঢাকায় দুই দেশের বিরাজমান সম্পর্ক ও নিবিড় সহযোগিতার ধারা অক্ষুণœ রাখতে কাজ করার জন্য আমি তীব্র আকাক্সক্ষা নিয়ে মুখিয়ে আছি।”
“আমি বাংলাদেশ সরকার ও সুশীল সমাজের সব অংশের সঙ্গে কাজ করে যেতে চাই।”
গত ৯ ফেব্র“য়ারি ভারতের প্রধানমন্ত্রী কার্যালয়ের যুগ্মসচিব পঙ্কজ শরণকে ঢাকায় নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগের বিষয়ে সম্মতি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর করেন।
পঙ্কজ বাংলাদেশে রাজীত মিত্রের স্থলাভিষিক্ত হলেন, যিনি হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন শেষে গত নভেম্বরে দেশে ফিরে যান।
পঙ্কজ এমন এক সময় ঢাকায় নিয়োগ পেলেন যখন নয়া দিল্লির সঙ্গে পানি বণ্টন, টিপাইমুখ বহুমুখী প্রকল্প, সীমান্তে বাংলাদেশি হত্যাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে।
পঙ্কজ শরণ বলেন, “আমাদের দুই দেশের চ্যালেঞ্জগুলো অভিন্ন, আমাদের আশা-আকাক্সক্ষার মধ্যেও তেমন ব্যবধান নেই। সুতরাং একে অপরের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে।”
বাংলাদেশকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ প্রতিবেশী হিসেবেও উল্লেখ করেন তিনি।
৫৪ বছর বয়সী পঙ্কজ শরণ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন ১৯৮২ সালে। নিজ দেশের বাইরে তার প্রথম কর্মস্থল ছিল বাংলাদেশেই। ঊনিশশ আশির দশকের শেষভাগে ঢাকায় ভারতীয় হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
এছাড়া বিভিন্ন সময়ে মস্কো, ওয়াশিংটন, কায়রো ও জেনেভায় ভারতীয় দূতাবাস এবং নয়া দিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পদেও তিনি দায়িত্ব পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এসএসজেড/এএল/১৯২২ ঘ.
bdnews24