ঢাক, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর টকম)- রাজধানীতে চলতি মাসের মহাসমাবেশ সফল করতে বিএনপি-জামায়াত সমর্থিত সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া।
তার গুলশান কার্যালয়ে এই বৈঠকের পর খালেদা সম্মিলিত ডিপ্লোমা পেশাজীবী পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন।
সাংবাদিকদের সঙ্গে বৈঠকে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক বারেক হোসাইন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
দুই বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী ও খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান উপস্থিত ছিলেন।
‘নির্দলীয় নিরপেক্ষ’ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আগামী ১২ মার্চ রাজধানীতে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২০২ ঘ.
bdnews24