২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। এসময় ওই এলাকায় ভাংচুর করা হয় প্রায় ১০টি দোকান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 07:47 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

চাঁদপুর, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। এসময় ওই এলাকায় ভাংচুর করা হয় প্রায় ১০টি দোকান। হাজীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নুরুল ইসলাম জানান, রোববার রাতে বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুরে বিএনপির সাবেক সংসদ সদস্য এমএ মতিন ও জেলা বিএনপির সভাপতি মমিনুল হকের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। রামচন্দ্রপুর ইউনিয়ন যুবদল নেতা ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হাবিব জানান, রোববার স্থানীয় বিএনপির এই দুই পক্ষের আলাদা কর্মসূচী ছিলো। এএসআই মো. নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুটি সভা প্রায় একই সময়ে শেষ হলে রাত ৯টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বাজারের অন্তত ১০টি দোকান ভাংচুর করা হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় কেউ আটক হয়নি এবং থানায় কেউ অভিযোগ বা মামলা করেননি বলে জানান পুলিশ কর্মকর্তা নুরুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৩৪১ ঘ.