২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন হবে না: আমীর খসরু

চট্টগ্রাম নগর বিএনপি’র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঢাকার মহাসমাবেশ প্রমাণ করবে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2012, 02:56 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

চট্টগ্রাম, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগর বিএনপি’র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঢাকার মহাসমাবেশ প্রমাণ করবে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। তিনি বলেছেন, “সরকার নিজেদের ভাল চাইলে অবিলম্বে তত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিক। নইলে জনগণ গণআন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করাবে।” বিএনপির আগামী ১২ মার্চের ‘ঢাকা চলো’ কর্মসূচির সমর্থনে শনিবার বিকালে কোতোয়ালী থানা বিএনপি আয়োজিত সমাবেশে এ কথা বলেন বিএনপির এ নেতা। সমাবেশ শেষে ‘ঢাকা চলো’ কর্মসূচির সমর্থনে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ‘নির্দলীয় নিরপেক্ষ’ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ‘ঢাকা চলো’ স্লোগানে আগামী ১২ মার্চ রাজধানীতে মহাসমাবেশ করছে বিএনপি। গতবছর সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়ার পর থেকে তা পুনর্বহালের দাবি জানাচ্ছিল বিএনপি। স¤প্রতি তারা ‘তত্ত্বাবধায়ক’-এর পরিবর্তে ‘নির্দলীয় নিরপেক্ষ’ শব্দবন্ধ ব্যবহার করছে। সংশোধিত সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের মেয়াদের শেষ ৯০ দিনে ‘অন্তর্র্বতী সরকারের’ অধীনে জাতীয় নির্বাচন হওয়ার কথা। বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে ২০১৪ সালের ২৪ জানুয়ারি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০৪৭ ঘ.