২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবেশের নামে বিশৃঙ্খলা করবেন না: জলিল

১২ মার্চ মহাসমাবেশে বিরোধী দলকে বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2012, 10:09 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১২ মার্চ মহাসমাবেশে বিরোধী দলকে বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল। শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, যেকোনো গণতান্ত্রিক কর্মসূচী পালন করার স্বাধীনতা আপনাদের রয়েছে। তবে কর্মসূচীর নামে আপনারা কোনো বিশৃঙ্খলা করবেন না” গত ৯ জানুয়ারি চট্টগ্রাম পলোগ্রাউণ্ড থেকে ‘ঢাকা চলো’ কর্মসূচি ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। সে অনুযায়ী ১২ মার্চ ঢাকায় এই মহাসমাবেশ করতে ইতোমধ্যে সারাদেশে প্রচার শুরু করেছে দলটি। এদিকে রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে ১২ মার্চ মহাসমাবেশ করার জন্য দুপুরে ঢাকা মহানগর পুলিশের অনুমতি পেয়েছে বিএনপি। যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করার জন্যই বিরোধী দল ১২ মার্চের কর্মসূচী ঘোষণা করেছে অভিযোগ করে আব্দুল জলিল বলেন, “কোনো ষড়যন্ত্র এবং চক্রান্ত যুদ্ধাপরাধের বিচারকে বাধাগ্রস্ত করতে পারবে না।” বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত ‘ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা এবং আজকের প্রেক্ষাপট’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডারর্স ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ, জাতীয় সংসদের হুইপ আ স ম ফিরোজ, সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/আরএ/১৬০৫ ঘ.