২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের বিএনপি নেতা এরশাদ উল্লাহ বহিষ্কৃত

এম মোরশেদ খানের গাড়িবহরে হামলার ঘটনায় চট্টগ্রামের বিএনপি নেতা ও বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতি এরশাদ উল্লাহকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 12:32 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম মোরশেদ খানের গাড়িবহরে হামলার ঘটনায় চট্টগ্রামের বিএনপি নেতা ও বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতি এরশাদ উল্লাহকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এরশাদ উল্লাহকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বুধবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দলের ভেতর কোন্দল, সংঘাত এবং বিদ্বেষ সৃষ্টি করে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকায় এরশাদ উল্লাহকে বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে যোগাযোগ না রাখতেও নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান রিজভী। এরশাদ উল্লাগ গত সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপির প্রার্থী ছিলেন। ওই আসনে আগে সংসদ সদস্য ছিলেন দলের সহসভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান। দলীয় কোন্দলের জের ধরে গত বৃহস্পতিবার বোয়ালখালীর ফুলতলায় মোরশেদ খানের গাড়ি ভাংচুর করে এরশাদ উল্লাহর সমর্থকরা। ওই গাড়িতে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারও ছিলেন। তারা ১২ মার্চ ঢাকা চলো কর্মসূচির প্রচারণার অংশ হিসেবে বোয়ালখালী গিয়েছিলেন। এরশাদ উল্লাহ চট্টগ্রাম নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক। বিএনপি সরকারে থাকার সময় তিনি সোনালী ব্যাংকের পরিচালক ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএম/এমআই/১৮৩০ ঘ.