২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে আইপিআই প্রেসিডেন্টের সাক্ষাৎ

আন্তর্জাতিক প্রেস ইন্সটিটিউটের (আইপিআই) নির্বাহী পরিচালক অ্যালিসন বেথেল ম্যাকেঞ্জি দেখা করেছেন খালেদা জিয়ার সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 05:48 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক প্রেস ইন্সটিটিউটের (আইপিআই) নির্বাহী পরিচালক অ্যালিসন বেথেল ম্যাকেঞ্জি দেখা করেছেন খালেদা জিয়ার সঙ্গে। তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল শনিবার রাতে খালেদার গুলশান কার্যালয়ে যায়। তারা প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করেন। সাক্ষাতের পর ম্যাকেঞ্জি সাংবাদিকদের বলেন, “বাংলাদেশে সাংবাদিক নির্যাতন, নিপীড়ন ও হত্যাকাণ্ডের বিষয়গুলো গুরত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে আইপিআই। এ রকম নির্যাতনমূলক কর্মকাণ্ড কোনোভাবে গ্রহনযোগ্য নয়।” এ ব্যাপারে সরকারের সঙ্গেও আইপিআই কথা বলবে বলে জানান তিনি। সাংবাদিক শফিক রেহমান বলেন, “এই সাক্ষাতে আইপিআইর কাছে বাংলাদেশে গণমাধ্যমের বর্তমান অবস্থা তুলে ধরা হয়।” বিশেষ করে স¤প্রতি ঘটে যাওয়া সাগর-রুনি হত্যাকাণ্ড, আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা, বেসরকারি টিভি চ্যানেল ওয়ান বন্ধ করে দেওয়া, চ্যানেল আই’র টক শ’র ওপর নিষেধাজ্ঞা ইত্যাদি বিষয়ে ম্যাকেঞ্জিকে জানানো হয় বলে উল্লেখ করেন তিনি। সাক্ষাতের সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, সাংবাদিক শফিক রেহমান, ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের নির্বাহী সদস্য ও সংস্থাটির বাংলাদেশ প্রধান মঞ্জুরুল আহসান বুলবুল প্রমূখ উপস্থিত ছিলেন। পরে খালেদা জিয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএনপি সমর্থক শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। আগামী ১২ মার্চ ঢাকার মহাসমাবেশ সফল করা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২৩৪৯ ঘ.