২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে হত্যা বন্ধে বৈঠকই সার: ফখরুল

নয়া দিল্লিতে বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সীমান্ত হত্যা নিয়ে আলোচনার প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 07:59 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধে ভারতের সঙ্গে বহু আলোচনা হলেও বর্র্তমান সরকার ব্যর্র্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়া দিল্লিতে বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, “সীমান্ত হত্যা নিয়ে যত বৈঠকই হোক, বাস্তবতা হচ্ছে সরকার সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ করতে ব্যর্র্থ হয়েছে।” শুক্রবার নয়া দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ভারতের মন্ত্রী পি চিদাম্বরম দাবি করেন, সীমান্তে হত্যাকাণ্ড অনেক কমেছে। তার ওই বক্তব্যের পর সাহারা খাতুন বলেন, সীমান্তে হত্যা ‘শূন্যে’ নামিয়ে আনতে হবে। শনিবার সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অপর্ণের পর ফখরুল সাংবাদিকদের বলেন, “আমরা বার বার শুনে আসছি, ভারতের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন- সীমান্ত হত্যা বন্ধ করা হবে। অন্যদিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রধান উল্টো কথা বলেছেন। তিনি বলেছেন, সীমান্তে গুলিবর্ষণ চলতে থাকবে, বন্ধ হবে না। অথচ আমাদের সরকারের এ নিয়ে মাথা ব্যাথা নেই।” পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “বিডিআরকে ধ্বংস করতে এটি ছিল একটি দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ। সরকারের তিন বছর অতিক্রান্ত হলেও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হয়নি। উল্টো বিচারের নামে ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে।” ক্ষমতায় থাকা মহাজোটের শরীকরাও এখন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাইছে- এমন মন্তব্য করে ফখরুল বলেন, “এখন এই দাবির বিষয়ে সরকারের শরীকরাও আলোচনার কথা বলছে। আন্তর্জাতিক মহল বলেছে তারা নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। তাই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে।” “এ ব্যাপারে সরকারকেই উদ্যোগ নিতে হবে। সরকারি দলকেই সংসদে বিল আনতে হবে”, যোগ করেন তিনি। জিয়ার কবরে ফুল দেওয়ার সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ছিলেন নির্র্বাহী কমিটির সদস্য কামরুজ্জামান রতন। ২০০০ সালের ১৩ ডিসেম্বর শৃঙ্খলা-ভঙ্গের অভিযোগে কামারুজ্জামানকে দল থেকে বহিস্কার করা হলেও স¤প্রতি সেই আদেশ তুলে নেওয়া হয়। নব্বইয়ের দশকে তিনি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাংসদ আবুল খায়ের ভূঁইয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু, ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/জেকে/১৩৫০ ঘ.