ঢাকা, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচার তরান্বিত করার দাবিতে সারাদেশে মানববন্ধন ও বিভাগীয় পর্যায়ে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে ১৪ দল।
সোমবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ সাংবাদিকদের জানান, যুদ্ধাপারাধের বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা প্রতিরোধ এবং এ বিচার তরান্বিত করার দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ৯ মার্চ সব জেলা সদরে মানববন্ধন করা হবে।
এছাড়া ১১মার্চ ঢাকা মহানগরে মানববন্ধন ও ২৩ মার্চ খুলনায় বিভাগীয় মহাসমাবেশের আয়োজন করা হবে।
এরপর এপ্রিলে অন্যান্য বিভাগগুলোতেও একই দাবিতে মহাসমাবেশ করা হবে বলে হানিফ জানান।
অন্যদের মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের দিলীপ বড়–য়াসহ শরিক দলগুলোর নেতারা এ বৈঠকে অংশ নেন।
এর আগে যুদ্ধাপারাধের বিচার তরান্বিত করার দাবিতে গত ৭ ফেব্র“য়ারি রাজধানীর এমাথা-ওমাথা মনববন্ধন করে ১৪ দলের নেতাকর্মীরা।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বর্তমানে জামায়াতে ইসলামীর সাবেক ও বর্তমান আমিরসহ ছয় নেতা এবং বিএনপির এক সংসদ সদস্যসহ দুই নেতার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুানালে। দল দুটি শুরু থেকেই এ ট্রাইব্যুানালের বিরোধিতা করে আসছে।
যারা যুদ্ধাপরাধীদের বিচার কাজে বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গত ১৬ ফেব্র“য়ারি জাতীয় সংসদে একটি প্রস্তাব পাস করা হয়েছে, যার মাধ্যমে সরকার এ ব্যাপারে একটি আইন করবে।
আইনমন্ত্রী ইতোমধ্যে জানিয়েছেন, ট্রাইব্যুনালের বিরুদ্ধে কথা বললেও শাস্তির বিধান থাকবে এই আইনে।
এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে ১২ মার্চ ঢাকায় বিএনপি ও শরিক দলগুলোর মহাসমাবেশ করার কথা রয়েছে। যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতেই এ কর্মসূচি- এমন অভিযোগ তুলে ক্ষমতাসীন আওয়ামী লীগ ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, তারা শান্তিপূর্ণভাবে বিএনপির ওই কর্মসূচি প্রতিরোধ করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৩৩০ ঘ.
bdnews24