২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুল দেওয়া নিয়ে সংঘর্ষ, সোনাইমুড়িতে ১৪৪ ধারা

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের পর নোয়খালীর সোনাইমুড়িতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2012, 06:25 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

নোয়াখালী, ফেব্র“য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের পর নোয়খালীর সোনাইমুড়িতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলা সদরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। কেবল শহীদ মিনার এলাকা এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে হাসিনা জানান। সোনাইমুড়ি থানার ওসি হুমায়ূন কবীর জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার প্রথম প্রহরে শহীদ মিনারে আগে ফুল দেওয়া নিয়ে আওয়ামী লীগ সমর্থক উপজেলা চেয়ারম্যান আফম বাবুর সমর্থকদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা খন্দকার রহুল আমিনের সমর্থকদের সংঘর্ষ হয়। “এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩০ রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে।” ঘটনার পর থেকে শহীদ মিনার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে ওসি জানান। এদিকে হাতিয়া উপজেলায়ও শহীদ মিনারে আগে ফুল দেওয়া নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় বলে জানিয়েছেন হাতিয়া থানার ওসি মোক্তার হোসেন। এ সময় উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/১২১০ ঘ.