২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তা সেতুর উদ্বোধন জুলাইয়ে: মন্ত্রী

আগের যোগাযোগমন্ত্রীদের ব্যর্থতার দায় নেবেন না বলেও মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2012, 09:00 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

রংপুর, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী জুনের মধ্যে নির্মাণ কাজ শেষে জুলাই মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তা সড়ক সেতুর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকালে রংপুরের কাউনিয়ায় সেতুর নির্মাণ কাজ পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ কথা জানান। তিস্তা নদীর ওপরে ৭৫০ মিটার দীর্ঘ ও সাড়ে ১২ মিটার প্রস্থের এই সেতু নির্মাণে ব্যয় হচ্ছে ১২২ কোটি টাকা। ২০০৬ সালে নির্মাণ কাজ শুরুর পর তিন বছরে তা শেষ হওয়ার কথা থাকলেও ইতোমধ্যে পাঁচ বছরের বেশি সময় পেরিয়ে গেছে। সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন সেতুটি নির্মাণে গত বছরের জুন পর্যন্ত সময় বেঁধে দিলেও এ বছর জুনে তা শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন বর্তমান মন্ত্রী কাদের। তিনি বলেন, এ সেতু নির্মিত হলে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ সহজ হবে। আগে যারা যোগাযোগমন্ত্রী ছিলেন তাদের ব্যর্থতার দায় নেবেন না উল্লেখ করে কাদের বলেন, “এবার সেতুর নির্মাণ কাজ প্রতিশ্র“ত সময়ে শেষ হবে।” “আমি কথায় নয়, কাজে বিশ্বাসী”, যোগ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির এই সদস্য। অন্যদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, স্থানীয় সংসদ সদস্য টিপু মুন্সি ও কুড়িগ্রামের সাংসদ জাফর আলী এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৪৫০ ঘ.