২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মামলায় খোকার জামিন

দুর্নীতি দমন কমিশন মামলা দায়েরের একদিন পর তাতে জামিন নিয়েছেন ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 10:54 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশন মামলা দায়েরের একদিন পর তাতে জামিন নিয়েছেন ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা। বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এফআরএম নাজমুল আহসানের বেঞ্চ খোকার দুই মাসের আগাম জামিন মঞ্জুর করেন। এর আগে তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন জানান। সাবেক মেয়র খোকার বিরুদ্ধে বুধবার দুর্নীতির এ মামলা হয়। ওই মামলায় খোকাসহ চার জনের বিরুদ্ধে ৩৭ লাখ ১৯ হাজার ৯০০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন- বনানীর ঢাকা সিটি কর্পোরেশন সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল বাতেন নকিব, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ ও পার্কিং স্থানের ব্যবস্থাপক এ এইচ এম তারেক। বিএনপি নেতা খোকা মেয়র থাকাকালীন এই দুর্নীতির ঘটনা ঘটে বলে মামলা বলা হয়। গত বছরের ডিসেম্বরে ঢাকা সিটি কর্পোরেশন ভাগ করা হলে মেয়রের দায়িত্ব হারান নির্বাচিত খোকা। আদালতে খোকার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৬৪৭ ঘ.