ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার ও ‘গণতান্ত্রিক অভিযাত্রাকে ব্যাহত করার জন্য হত্যা, সন্ত্রাস, জ্বালাও-পোড়াও ধ্বংসাত্মক নাশকতামূলক তৎপরতার’ বিরুদ্ধে রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানববন্ধন করবে ১৪ দল।
মঙ্গলবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত গাবতলী, শ্যামলী, আসাদ গেইট, রাসেল স্কয়ার, পান্থপথ, কারওয়ান বাজার, শাহবাগ, প্রেসক্লাব, নূর হোসেন স্কয়ার, গুলিস্থান, টিকাটুলি, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী পর্যন্ত বি¯তৃত হবে এ মানবন্ধন। এ কর্মসূচি পালিত হবে বিশ্বরোডেও।
গত ২৯ জানুয়ারি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের নেতাদের সঙ্গে এক বৈঠকের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এই কর্মসূচির ঘোষণা দেন।
ওইদিন তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে দেশে-বিদেশে ষড়যন্ত্র করা হচ্ছে। এই ষড়যন্ত্র প্রতিহত করতেই আমরা ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মানববন্ধন করবো।”
একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতেস ইসলামীর পাঁচ নেতা এবং বিএনপির দুই জনের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দুটি দলই এ ট্রাইব্যুনালের বিরোধিতা করে আসছে।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, শিরিন আখতার, ন্যাপের এনামুল হক, কমিউনিস্ট কেন্দ্রের অসীত বরণ রায়, গণতন্ত্রী পার্টির নুরুল রহমান সেলিমসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতারা ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবারের কর্মসূচি সফল করতে দলের নেতারা রাজধানীর বিভিন্ন পয়েন্টে এ মানববন্ধনে অংশ নেবেন।
গাবতলীতে থাকবেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ আশরাফুন্নেছা মোশাররফ। সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক এবং সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নাজমা আক্তার থাকবেন আসাদ গেইটে।
রাসেল স্কোয়োরে থাকবেন বস্ত্র ও পাট মন্ত্রী এবং আওয়ামী লীগের সভঅপতিমণ্ডলীর সদস্য আবদুল লতিফ সিদ্দিকী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, উপ প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এবং যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল।
দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগোযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষা বিষয়ক সম্পাদক ও শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং ছাত্রলীগ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতারা থাকবেন শাহবাগে।
প্রেসক্লাবের সামনে থাকবেন সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর, প্রচার সম্পাদক নূহ-উল-আলম লেনিন এবং তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু, দপ্তর সম্পাদক ও পূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমীন চৌধুরীসহ আওয়ামী লীগ আইনজীবী পরিষদের সদস্যরা থাকবেন মৎস্য ভবনের সামনে।
বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সমানে থাকবেন দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফসহ ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নূর, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ এবং আক্তারুজ্জামান থাকবেন টিকাটুলিতে।
সায়দাবাদে থাকবেন সভাপতিমণ্ডলীর সদস্য এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজম প্রমুখ।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী থাকবেন যাত্রাবাড়ীতে।
বারিধারা বিশ্বরোডে থাকবেন সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ফারুক খান প্রমুখ।
কর্মসূচি সফল করতে দলের সব স্তরের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১২৩০ ঘ.
bdnews24