২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় চার শিবির সদস্য গ্রেপ্তার

দলীয় পোস্টার লাগানোর সময় পাবনার আতাইকুলায় ইসলামী ছাত্র শিবিরের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 02:32 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

পাবনা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় পোস্টার লাগানোর সময় পাবনার আতাইকুলায় ইসলামী ছাত্র শিবিরের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় আতাইকুলা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। এরা হলেন শিবিরের আতাইকুলা থানা শাখার সাধারণ সম্পাদক নুরুন্নবী (২৫), সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন (২৬), আতাইকুলা ইউনিয়ন শিবিরের সভাপতি তাজুল ইসলাম (১৮) ও শিবিরকর্মী ওমর ফারুক (২৫)। আতাইকুলা থানার ওসি রবিউল হাসান সরকার সাংবাদিকদের বলেন, পোস্টার লাগানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০২৯ ঘ.