২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতামত নিতে সম্পাদকদের সঙ্গে বসছে ইসি

ভোটার তালিকা হালনাগাদ ও সংসদীয় এলাকার সীমানা পুনর্র্নিধারণের বিষয়ে মতামত নিতে গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 12:55 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোটার তালিকা হালনাগাদ ও সংসদীয় এলাকার সীমানা পুনর্র্নিধারণের বিষয়ে মতামত নিতে গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। তিনি জানান, এরই মধ্যে সংশ্লিষ্টদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এর আগে গত মাসে একই বিষয়ে মতামত নিতে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ইসি। ওই বৈঠকে আলোচকরা সীমানা নির্ধারণ নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বসার জন্য ইসিকে তাগিদ দেয়। গত ফেব্রুয়ারি ৫ সদস্যের ইসি পুনর্গঠনের পর ১৩ সেপ্টেম্বর প্রথম সংলাপে বসেন তারা। তবে রাজনৈতিক দলের সঙ্গে এখনো সংলাপ শুরু করতে পারেনি। কবে নাগাদ রাজনৈতিক দলের সঙ্গে ইসি সংলাপ শুরু করবে- জানতে চাইলে মো. শাহনেওয়াজ বলেন, “আমরা বলিনি যে অন্যদের সঙ্গে বসব না। যাদের সঙ্গে আলোচনা করার প্রয়োজন হবে তাদের সঙ্গেই বসব।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এএল/১৮৫২ ঘ.