২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জঙ্গিদের দিয়ে হামলা বিএনপির’

কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দিরে জঙ্গি শক্তির মাধ্যমে বিএনপি হামলা চালিয়েছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 02:52 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দিরে জঙ্গি শক্তির মাধ্যমে বিএনপি হামলা চালিয়েছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে দলের সভাপতি ইনু বলেন, রামুতে জঙ্গিবাদের মাধ্যমে তারা (বিএনপি) আবারও প্রমান করল যে তারা আবারও দেশে জঙ্গিবাদের মাধ্যমে আক্রমন চালাতে চায়।” কক্সবাজারের রামুতে হামলার দায় খালেদা জিয়া সরকারি দলের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করেছেন বলে তিনি দাবি করেন। কোরআন অবমাননার অভিযোগ এনে শনিবার রাতে কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধবসতিতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। সাতটি বৌদ্ধ মন্দির, প্রায় ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেওয়া হয়। এরপর রোববার চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফে হিন্দু ও বৌদ্ধ মন্দিরে আবারো হামলার ঘটনা ঘটে। বৌদ্ধ বসতি ও মন্দিরে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ‘খতিয়ে দেখতে’ একটি ‘তদন্ত কমিটি’ গঠন করেছে বিএনপি। জাসদ সভাপতি আশা প্রকাশ করেন, তার সংগঠন ভবিষ্যতেও সবসময় নারী, শ্রমিক, কৃষকের দাবি আদায়ে রাজপথে সব সময় সক্রিয় থাকবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, কার্যকরী সভাপতি মইনুদ্দিন খান বাদল, কার্যকরী সহসভাপতি মীর হোসেন আক্তারসহ জাসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহীদ মিনার থেকে দোয়েল চত্বর, হাইকোর্ট, প্রেসক্লাব ও দৈনিক বাংলার মোড় হয়ে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিডিনউজ টোয়েন্টিফার ডটকম/প্রতিনিধি/এসইউ/২০৪১ ঘ.