২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির ৩ দিনের শোক

রোববার ও সোমবার বিএনপির গণমিছিলে পুলিশের গুলিতে মিছিলকারী নিহত হওয়ার প্রতিবাদে সারা দেশে মঙ্গলবার থেকে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 06:06 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার ও সোমবার বিএনপির গণমিছিলে পুলিশের গুলিতে মিছিলকারী নিহত হওয়ার প্রতিবাদে সারা দেশে মঙ্গলবার থেকে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার রাতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সংশোধিত কর্মসূচির কথা জানানো হয়। কর্মসূচির মধ্যে আছে- মঙ্গলবার থেকে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো ব্যাজ ধারণ; মঙ্গলবার বিভাগ, জেলা ও উপজেলায় প্রতিবাদ সমাবেশ এবং ৩ ফেব্র“য়ারি জুম্মার নামাজের পর মসজিদে-মসজিদে নিহতদের স্মরণে দোয়া মাহফিল। সংবাদ বিজ্ঞপ্তিতে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের এই কর্মসূচি পালনের অনুরোধ জানানো হয়েছে। এর আগে সোমবার বিকালে গণমিছিল শুরুর আগে খালেদা জিয়া নিহতদের স্মরণে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন। সংশোধিত কর্মসূচিতে তা একদিন বাড়িয়ে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করে দলটি। বিএনপির গণমিছিল কর্মসূচি পালনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে রোববার চাঁদপুর ও লক্ষ্মীপুরে পুলিশের গুলিতে চার জন এবং সোমবার রাজশাহীতে এক জন নিহত হয়। যদিও পুলিশ এসব হত্যাকাণ্ডের দায় অস্বীকার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/০০০২ ঘ.