২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৃহস্পতিবার রাতে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপার্সন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2012, 04:43 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৃহস্পতিবার রাতে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপার্সন। খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এ বৈঠকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আলোচনা হয়। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, সহসভাপতি টিএইচ খান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া, সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সম্পাদক বদরুদ্দোজা বাদল, জ্যেষ্ঠ আইনজীবী আমিনুল হক, শাহজাহান ওমর, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, আবদুর রেজ্জাক খান, এজে মোহাম্মদ আলী, জয়নুল আবেদিন, জিয়াউর রহমান খান, নিতাই রায় চৌধুরী, এবাদুর রহমান চৌধুরী, এবিএম নুরুল ইসলাম, আবদুল ওয়াহিদ প্রমুখ আইনজীবী উপস্থিত ছিলেন। সমিতির গত বছরের নির্বাচনে সভাপতি-সম্পাদকপদসহ বিপুল বিজয় পায় বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২৪২ ঘ.