২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে পাকিস্তানের নতুন হাইকমিশনারের বৈঠক

পাকিস্তানের নতুন হাইকমিশনার মিয়া আফরাসিয়াব মেহেদি হাশমি কোরেশী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 03:31 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের নতুন হাইকমিশনার মিয়া আফরাসিয়াব মেহেদি হাশমি কোরেশী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার রাতে গুলশানের কার্যালয়ে বৈঠকে দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা। হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি বিরোধী দলীয় নেতার সঙ্গে তার প্রথম সাক্ষাৎ। এ সময় অন্যদের মধ্যে চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও সহসভাপতি শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২১৩০ ঘ.