ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের বিদায়ী রাষ্ট্রদূত ঝ্যাং জিয়ানি।
সোমবার রাতে গুলশানে খালেদা জিয়ার বাড়িতে ৪০ মিনিটের ওই বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয় বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান, সহসভাপতি ও সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী ছিলেন।
এরপর বিএনপি চেয়ারপারসনের দেওয়া এক নৈশ ভোজে অংশ নেন রাষ্ট্রদূতসহ সবাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/২২৩০ ঘ.
bdnews24