২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে: রাষ্ট্রপতি

মহাজোট সরকারের তিন বছর পূর্তিতে তাদের অব্যাহত সাফল্য কামনা করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 12:26 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোট সরকারের তিন বছর পূর্তিতে তাদের অব্যাহত সাফল্য কামনা করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। বৃহস্পতিবার এক বাণীতে তিনি বলেছেন, ২০০৯ সালের ৬ জানুয়ারি সরকার গঠনের পর গণতন্ত্র, উন্নয়ন ও শান্তির জন্য ভিশন-২০২১ সহ নানা কর্মসূচি গ্রহণ করে সরকার। তথ্য প্রযুক্তি, নারীর ক্ষমতায়ন, ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, খাদ্য নিরাপত্তাসহ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন ইত্যাদি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি উল্লেখ করেন, বৈশ্বিক জলবায়ু মোকাবেলায় বিশ্ব জনমত সৃষ্টি, আর্ন্তজাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা, বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশ, অঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা স¤প্র্রসারণ ইত্যাদি ক্ষেত্রেও বাংলাদেশের সাফল্য প্রশংসনীয়। রাষ্ট্রপতি তার বাণীতে আশা প্রকাশ করে বলেন, “সম্মিলিত প্রচেষ্টায় আমরা বাংলাদেশকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুখি- সমৃদ্ধ দেশে পরিণত করতে সক্ষম হবো ইনশাল্লাহ্।” ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ২০০৯ সালের ৬ জানুয়ারি শপথ নেয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/১৮২১ ঘ.