ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার আফরাসিয়াব মেহেদি হাশমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।
বুধবার প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাতে পাকিস্তানের কয়েকটি এলাকায় সা¤প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করে শেখ হাসিনা বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নে কাজ করছে বাংলাদেশ ও পাকিস্তান।
সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের বলেন, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান পাকিস্তানি এই কূটনীতিক।
এ সময় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে উন্নয়নশীল দেশগুলোর পক্ষে তার জোরালো ভূমিকার জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেন পাকিস্তানি হাইকমিশনার।
পাকিস্তানের নেতাদের অভিনন্দন জানিয়ে সেদেশে গণতন্ত্র টেকসই করতে নেতৃবৃন্দের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় নতুন পাকিস্তানের হাই কমিশনারকে বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে সব ধরনের সহযোগিতার প্রতিশ্র“তি দেন প্রধানমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/২১৫২ ঘ.
bdnews24