২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ জামায়াত নেতার জামিন

ভাংচুরের একটি মামলায় জামিন পেয়েছেন এ টি এম আজহারুল ইসলামসহ জামায়াতে ইসলামীর চার নেতা। তবে অন্য মামলা থাকায় তারা মুক্তি পাচ্ছেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 08:56 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাংচুরের একটি মামলায় জামিন পেয়েছেন এ টি এম আজহারুল ইসলামসহ জামায়াতে ইসলামীর চার নেতা। তবে অন্য মামলা থাকায় তারা মুক্তি পাচ্ছেন না। গাজীপুর-সদরঘাট রুটের সুপ্রভাত বাস মালিক সমিতির সভাপতি এসএম রুহুল আমিনের করা এ মামলায় বৃহস্পতিবার জামায়াত নেতাদের জামিন দেন ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী। অন্য তিন জন হলেন- জামায়াতের দপ্তর সম্পাদক তাসনীম আলম, ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম ও বিল্লাল হোসেন। এ মামলায় তাদের জিজ্ঞাসাবাাদের জন্য পাঁচ দিন হেফাজতের আবেদন ছিলো পুলিশের। তবে হাকিম তা নাকচ করেছেন। জামায়াত নেতাদের আইনজীবী আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামিন পেলেও এখনি মুক্ত হতে পারছেন না তারা, কারণ তাদের বিরুদ্ধে আরো চারটি মামলা রয়েছে। গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর কাকরাইল মোড়ে পুলিশের সঙ্গে জামায়াতের ব্যাপক সংঘর্ষ হয়। ওই সময় পুলিশের পিকআপসহ অনেক গাড়ি ভাংচুর করে জামায়াতকর্মীরা। ওই দিনই এ চার জনকে গ্রেপ্তার করা হয়। সেদিন সুপ্রভাত পরিবহনের একটি বাসেও আগুন ধরানো হয়। ঘটনার এক দিন পর ২১ সেপ্টেম্বর এ মামলাটি হয়। সেদিনের ঘটনায় চার মামলায় গত ২০ সেপ্টেম্বর এ মামলার আসামিদের ১৯ দিনের পুলিশ হেফাজতের (রিমান্ড) আবেদন মঞ্জুর করে আদালত। বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/পিবি/কিউএইচ/এমআই/১৪৫০ ঘ.