শেরপুর, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের দেহরক্ষীকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার বিকালে জেলা শহরের শহীদ বুলবুল সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. জাভেদ জাহান ইসলাম ওরফে পরাগ পৌরসভার কসবা কাচারিপাড়া মহল্লার বাসিন্দা।
শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) এ কে আজাদ সাংবাদিকদের জানান, তাকে সন্ত্রাস দমন আইনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
কামারুজ্জামান শেরপুর এলে পরাগ তার দেহরক্ষী হিসেবে কাজ করতো। পরাগ জামায়াতের সক্রিয় কর্মী বলেও তিনি জানান।
পুলিশ কর্মকর্তা আরো জানান, কামারুজ্জামানের মুক্তির ব্যাপারে ব্যানার লেখা ও গোপন বৈঠক করার অভিযোগে এর আগেও পরাগকে একবার গ্রেপ্তার করা হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১০০ ঘ.
bdnews24