ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের সম্মেলন আগামী মাস থেকেই শুরু হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ।
শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলির সভার পর তিনি বলেন, অক্টোবর থেকে নয় মাসের মধ্যে ক্রমান্বয়ে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের সম্মেলন করা হবে। আর বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ার আগইে করা হবে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন।
তিনি জানান, সম্পাদকমণ্ডলির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরী।
২০০৮ সালের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর ২০০৯ সালে আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়। গঠনতন্ত্র অনুয়ায়ী তিন বছর পরপর সম্মেলন করার কথা নির্বাচন কমিশনে নিবন্ধিত এই রাজনৈতিক দলের। অবশ্য সর্বশেষ সম্মেলন হয়েছিল ৭ বছরের ব্যবধানে।
হানিফ জানান, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের সম্মেলন অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হয়ে ডিসে¤¦রের মধ্যে শেষ হবে। এরপর আগামী ২০১২ সালের জানুয়ারী থেকে মার্চ পর্যন্ত হবে উপজেলা পর্যায়ের সম্মেলন। আর এপ্রিল থেকে জুনের মধ্যে হবে জেলা সম্মেলন।
এছাড়া যেসব জেলায় দীর্ঘদিন সম্মেলন হয় না, বা সম্মেলন হলেও পূর্নাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি- সেগুলোতে আগেই সম্মেলন শেষ করা হবে।
তৃণমূল সম্মেলন পর্যবেক্ষণে কেন্দ্রীয় নেতাদের সমন¦য়ে সাতটি বিভাগের জন্য সাতটি দল গঠন করা হয়েছে বলে সাংবাদিকদের জানান হানিফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২১৪৮ ঘ.
bdnews24