ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠক আগামী বুধবার অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বিকাল ৪টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এ বৈঠক হবে।
বৈঠকে সভাপতিত্ব করবেন ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরী। দলের সভানেত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফরে থাকায় সাজেদাই আওয়ামী লীগ প্রধানের দায়িত্ব পালন করছেন।
ঢাকায় উপস্থিত আওয়ামী কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের সম্মেলনের দিনক্ষণ চূড়ান্ত করতেই বৈঠকটি ডাকা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/২১০০ঘ.
bdnews24