২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলন জোরদারে বিএনপির কমিটি

আন্দোলনের কমসূচি প্রণয়নে সমমনা ও অন্যান্য দলের সঙ্গে যোগাযোগ স্থাপনের লক্ষ্যে তিন সদস্যের লিয়াজোঁ কমিটি গঠন করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 10:13 AM

Updated : 24 Aug 2022, 04:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলনের কমসূচি প্রণয়নে সমমনা ও অন্যান্য দলের সঙ্গে যোগাযোগ স্থাপনের লক্ষ্যে তিন সদস্যের লিয়াজোঁ কমিটি গঠন করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কমিটির আহবায়ক করা হয়েছে। সোমবার দুপুরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী একথা জানান। কমিটির অন্য সদস্যরা হলেন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান। গত ১২ সেপ্টেম্বর খালেদা জিয়ার সভাপতিত্বে চার দলের বৈঠকে লিয়াঁজো কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। রুহুল কবির রিজভী বলেন, দলের পক্ষ থেকে অন্যান্য সমমনা দলের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য এই কমিটি কাজ করবে। শেয়ারবাজারে বিনিয়োগকারীদের ওপর সোমবার সকালে পুলিশের লাঠিচার্জের ঘটনায় নিন্দা জানান তিনি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, সংসদ সদস্য শাম্মী আখতার প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ১৬.০০ ঘ.