২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতকে মিছিল করতে দেয়নি পুলিশ

পুলিশ লাঠিপেটা করে বগুড়ায় জামায়াতে ইসলামীর মিছিল ছত্রভঙ্গ করেছে বলে অভিযোগ করেছে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2011, 05:13 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

বগুড়া, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ লাঠিপেটা করে বগুড়ায় জামায়াতে ইসলামীর মিছিল ছত্রভঙ্গ করেছে বলে অভিযোগ করেছে দলটি। তবে পুলিশ অভিযোগ অস্বীকার করেছে। সোমবার বিকালে শহরের বিআরটিসি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল সাড়ে ৪টার দিকে শহরের সাতমাথা থেকে জামায়াতের একটি মিছিল বের হয়। মিছিলটি বিআরটিসি মার্কেট এলাকায় পৌঁছলে পুলিশ ধাওয়া করে। শহর জামায়াতের আমির আবিদুর রহমান দাবি করেন, শান্তিপূর্ণ মিছিলে পুলিশের লাঠিপেটায় অন্তত ৬ জন জামায়াত ও শিবিরকর্মী আহত হয়েছে। সদর থানার ওসি খালেকুজ্জামান জানান, মিছিলের পিছন থেকে পুলিশ ধাওয়া করলে জামায়াত কর্মীরা পালিয়ে যায়। লাঠিপেটা করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৭ ঘ.