সিলেট, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশকে মারধরের অভিযোগে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি খাইরুল হককে পুলিশ আটক করেছে।
বুধবার রাতে গোলাপগঞ্জ থানা থেকে তাকে আটক করা হয়।
সিলেটের পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) শাখাওয়াত হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগের এই নেতা রাত ১০টার দিকে থানায় একটি মামলার তদবির করতে গেলে উপ-পরিদর্শক লোকমান আহমদের সঙ্গে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে ওই পুলিশ কর্মকর্তাকে মারধর করলে সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৮ ঘ.
bdnews24