ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যকে অনাকাক্সিক্ষত, আদালত অবমাননা ও বিচার বিভাগের প্রতি সম্মানহানিকর বলে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছে একটি সংসদীয় কমিটি।
এ বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতেও বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।
গত বুধবার খালেদা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক 'টাকার বিনিময়ে' দিয়েছেন।
গত ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্ট। এরপর পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদীয় কমিটির বৈঠকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক স¤পর্কে শিষ্টাচারবহির্ভূত, হীনমন্য, উদ্দেশ্যমূলক, অশালীন ও অমার্জিত মন্তব্যে ক্ষোভ জানানো হয়।
ওই বক্তব্য প্রত্যাহার করে দেশবাসীর কাছে ক্ষমা না চাইলে বিরোধীদলীয় নেতার প্রতি আইনানুগ ব্যবস্থা নিতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংসদীয় কমিটি।
সংসদীয় কমিটির বৈঠকে ছিলেন আইন প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলাম, আবদুল মতিন খসরু, মো. ফজলে রাব্বী মিয়া, মো. রহমত আলী, খান টিপু সুলতান, মো. জিয়াউল হক মৃধা, মো. নুরুল ইসলাম সুজন ও শেখ ফজলে নূর তাপস।
বিচারপতিদের চিকিৎসা ব্যয়ের অনুদান
বৈঠকে বিচারপতিদের চিকিৎসা ব্যয়ের নীতিমালার আওতায় প্রথা ও রেওয়াজ অনুযায়ী ১৯৯৯ থেকে ২০১১ সাল পর্যন্ত বিভিন্ন বিচারকের নামে সরকার প্রধান কর্তৃক অনুদান প্রদানের তালিকা উপস্থাপন করা হয়।
বিচারপতি খায়রুল হকের সা¤প্রতিক রায়গুলো সাংবিধানিক মর্যাদা সুপ্রতিষ্ঠিত রাখা ও বিচার বিভাগের মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতির জন্য মাইলফলক হয়ে থাকবে বলে বৈঠকে বলা হয়।
বৈঠকে আইনগত সহায়তা প্রদান (সংশোধন) বিল, ২০১১ আলোচনা শেষে সংসদে পাসের লক্ষ্যে চূড়ান্ত করা হয় এবং আদালত অবমাননা বিল, ২০১১ স¤পর্কে আলোচনার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে পরবর্তী বৈঠকে উপস্থিত থাকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডকম/এমএইচসি/এমআই/২১১৫ ঘ.
bdnews24