২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৫০

মাগুরার মহম্মদপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2011, 07:58 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

মাগুরা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার মহম্মদপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। পুলিশ জানায়, উপজেলার ভাবনপাড়া গ্রামে মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে ৩৫ জনকে মাগুরা সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। মহম্মদপুর থানার ওসি এসএম শামছুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ মণ্ডল ও ইউনিয়ন বিএনপির সম্পাদক বাকের আলী শিকদার ওরফে বাকের মেম্বারের মধ্যে এলাকায় প্রাধান্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। "এর জের ধরে বাকেরের নেতৃত্বে তার লোকজন মজিদের লোকজনের ওপর হামলা চালালে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।" সংঘর্ষের সময় কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৩৫৩ ঘ.