২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুহিতকে 'কম বলতে' বললেন তোফায়েল

পুঁজিবাজার নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে কথা কম বলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 02:05 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে কথা কম বলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমদ। বৃহস্পতিবার জাতীয় সংসদে তোফায়েল বলেন, "শেয়ার মার্কেট দেখবে এসইসি। উনি (মুহিত) একটা কথা বললেন আর শেয়ার মার্কেট পড়ে গেল। ওনার এতো বেশি কথা বলার দরকার নেই।" পুঁজিবাজারে সা¤প্রতিক দরপতনের সময় বিনিয়োগকারীরা অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেছে। গত ২৫ জুলাই থেকে পুঁজিবাজার নিুমুখী। এরমধ্যে মাত্র চারদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্যসূচক বেড়েছে। বাকি ১৪ দিন কমেছে। গত ৬ অগাস্ট বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) এক সেমিনারে আবুল মাল আবদুল মুহিত বলেন, "কেউ যদি আশা করে প্রতিদিন শেয়ারবাজার বাড়বে তাহলে সে পাগল ছাড়া কিছু নয়।" এর পরদিন ব্যাপক দরপতনের পর বিক্ষোভকারীদের 'ফাটকাবাজ' বলে আখ্যায়িত করেন মুহিত। ৮ অগাস্ট মুহিত বলেন, "কয়েকজন মিলে বাজারে কারসাজি করছে।" গত ২০ জুলাই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, "এটা (পুঁজিবাজার) স্থিতিশীলতার দিকে যাচ্ছে। তবে এখন একটু ওঠানামা করবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২০০০ ঘ.